ওয়ানবাংলানিউজ: বাংলাদেশ সেন্টার লন্ডন’র বার্ষিক সাধারণ সভা ৮ অক্টোবর রবিবার সন্ধ্যা ৭ টায় সেন্টারের মেইন হলে অনুষ্ঠিত হয়। সেন্টারের সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেনের পরিচালনায় এবং সেন্টারের চেয়ারম্যান ও লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার নাজমুল কাওনাইন সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ডেপুটি হাই কমিশনার খন্দকার এম তালহা,সেন্টারের ভাইস-চেয়ারম্যান আতাউর রহমান খান, মুহিবুর রহমান মুহিব,শাহানুর খান।

সভার শুরুতে সেন্টারের বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন ও আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন পেশ করেন ভারপ্রাপ্ত প্রধান কোষাধ্যক্ষ এম মামুন রশীদ।
সেন্টারের তদন্ত প্রতিবেদন পেশ করেন সেন্টারের প্রধান উপদেষ্টা ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন। কুরআন তেলাওয়াত করেন সেন্টারের হেলথ ও এল্ডারলি উপ-কমিটির যুগম আহবায়ক আলহাজ্ব আব্দুল মতলিব।














