হিজাব পরতে অস্বীকার: ইতালিতে পরিবারের বিরুদ্ধে মারধরের অভিযোগ বাংলাদেশি মেয়ের

266

ঢাকা সংবাদদাতা: ইতালিতে এক ১৪ বছর বয়সী বাংলাদেশি মেয়ে হিজাব পরতে অস্বীকার করায় তাকে তার পরিবার মারধর করেছে এমন অভিযোগ এনে সে তার পরিবারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছে। রাজধানী রোমের অদূরে অবস্থিত ওস্টিয়া এলাকার ওই মেয়েটি নিজের মা এবং ভাইয়ের বিরুদ্ধে তাকে একাধিকবার আক্রমণ করার এবং বাংলাদেশে ফেরত পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ করেছে বলেও জানা গেছে।

ইতালির সংবাদসংস্থা আনসা জানিয়েছেঃ পারিবারিক কলহের পর শনিবার মেয়েটি (সামরিক) পুলিশকে জানায় যে, তাকে তার ভাই মারধর করেছে।

মুখে সামান্য আঘাত ও আঁচড়ের জন্য মেয়েটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর থেকে তাকে একটি শিশু আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।