দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু,শনাক্ত ২০৬

453

ঢাকা সংবাদদাতা: গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৯০৪ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২০৬ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৭১ হাজার ৪৩৪ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ৩৫৬ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৩৫ হাজার ৩৯০ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৩৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৬৩০টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ৫৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৫ লাখ ৭ হাজার ৯৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে পুরুষ ২ জন এবং ১ জন নারী।