মো: কাওছাৱ: অক্টোবর মাসে ইস্ট লন্ডনের অনেক অপরাধী আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন, অনেকের শাস্তি হয়েছে। এমন কয়জন অপরাধীর হচ্ছেন
১)
আয়েল অফ ডগসের ক্লেয়ার প্লেসের বাসিন্দা ৩৯ বছর বয়সী কুটস এবং স্ট্র্যাটফোর্ডের রমফোর্ড রোডের বাসিন্দা ৪০ বছর বয়সী মার্ককে আগ্নেয়াস্ত্র সম্পর্কিত অপরাধে কারাদণ্ড দেয়া হয়েছে। সাদার্ক ক্রাউন কোর্টে সাত দিনব্যাপী বিচার প্রক্রিয়ার পর গত ২৮ মে তাদের দোষী সাব্যস্ত করা হয় এবং পয়লা অক্টোবর কুটসকে ১৫ বছর এবং মার্ককে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আগ্নেয়াস্ত্র সরবরাহ সংক্রান্ত বিষয়ে তদন্তকারী ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা এই দুই ব্যাক্তিকে রাশিয়ান পিস্তল এবং আট রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করে।
নিষিদ্ধ আগ্নেয়াস্ত্র বিক্রির চেষ্টা বা স্থানান্তরের চেষ্টার জন্য দোষী সাব্যস্ত হন কুটস। এছাড়া আগ্নেয়াস্ত্র রাখার তিনটি অভিযোগ এবং গোলাবারুদ দখলে রাখার একটি অভিযোগ প্রমাণিত হয় কুটসের বিষয়ে। আর মার্ককে আগ্নেয়াস্ত্র বিক্রি বা হস্তান্তর করার চেষ্টা করার জন্য কারাদণ্ড দেয়া হয়।
২)
রমফোর্ড এলাকার জর্জ নবনীত প্যাটেল ৬২ বছর বয়স্ক একজন অবসরপ্রাপ্ত ব্যবসায়ী। তাঁর ঠিকানা ডেগেনহ্যামের ব্যালারডস রোড। গত ৫ অক্টোবর রমফোর্ড ম্যাজিস্ট্রেটস কোর্টে তিনি দোষী সাব্যস্ত হন। তাঁর অপরাধ, ডেন্টিস্ট অথবা ডেন্টাল কেয়ার প্রফেশনাল না হয়েও তিনি টিথ ওহাইটেনিং ট্রিটমেনট, অর্থাৎ দাঁত সাদাকরন সেবা দিচ্ছিলেন। রেজিস্টার্ড বা নিবন্ধিত না হয়ে এমন সেবা দেয়া অপরাধ হিসেবে গণ্য হয়। রমফোর্ড ম্যাজিস্ট্রেটস কোর্ট জর্জ নবনীত প্যাটেলকে ৬ হাজার ৯শ পাউন্ড জরিমানা করেন।
৩)
২৫ মিলিয়ন পাউন্ড অবৈধভাবে উপার্জনের অপরাধে একজন কোম্পানি ডাইরেকটার এবং একজন ক্যাশ এন্ড ক্যারি কর্মীর ১১ বছরের কারাদণ্ড হয়েছে। গ্রোভ পার্ক রোডের বাসিন্দা ঢিলোন, রেডব্রিজের লিটল হিথ এলাকার বিলেট রোডের বাসিন্দা মটিংহাম ও ভারজ এবং লাউটনের হাই সিলভার এলাকার বাসিন্দা অবতার সিং মান-এর বিরুদ্ধে অপরাধমূলকভাবে অর্জিত সম্পত্তি রূপান্তর করার ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অপরাধ প্রমাণিত হয়েছে। সাদারক ক্রাউন কোর্ট তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। মামলার শুনানিতে বলা হয়, ৫০ বছর বয়স্ক অবতার সিং মান এবং ৫৪ বছর বয়স্ক কর্মচারী ভারজ কয়েকটি কোম্পানির মাধ্যমে কয়েক মিলিয়ন পাউন্ড নগদ অর্থ অবৈধভাবে সরিয়ে নিয়েছেন। নগদ অর্থ এদিক-সেদিক করার লক্ষে এসব কাগুজে কোম্পানি প্রতিষ্ঠা করেন তারা। এইচএমআরসি’র তদন্তে বলা হয়েছে, এলকোহল বিক্রির ট্যাক্স না দিয়ে এই অর্থ উপার্জন করা হয়। কাগুজে কোম্পানিগুলোর ব্যাঙ্ক একাউনট নিয়ন্ত্রণ করার জন্য যে আইপি এড্রেস ব্যবহার করা হয়, সেটির খোঁজ নিতে গিয়ে দেখা যায়, সেগুলো কোনোটি বারকিং এর রিভার রোডে অবস্থিত অবতার সিং মান এর ওয়্যারহাউস, আর কোনোটি ভারজ ও ঢিলোনের বাসার ঠিকানা। ভারজ এর বাসা থেকে প্রতারণায় ব্যবহৃত ব্যাঙ্ক একাউনট বুক ও ব্যাঙ্ক স্লিপ পাওয়া যায়। বারকিং এর থেমস রোডে অবস্থিত ঢিলোনের ওয়্যারহাউজ থেকেও একই ধরনের প্রমাণ উদ্ধার করা হয়। এসব ঠিকানা থেকে ৩ শ হাজার পাউন্ড উদ্ধার করা হয়। অবতার সিং মান এর বাসা থেকে ১৯৮ হাজার পাউন্ড এবং ২৬ হাজার ইউরো পাওয়া যায়। আর ঢিলোনের বাসা থেকে উদ্ধার হয় ৩২৯ হাজার পাউন্ড। ৬ অক্টোবর সাদারক ক্রাউন কোর্ট ভারজকে ৭ বছর তিন মাসের কারাদণ্ড দেন এবং ১০ বছরের জন্য কোনো কোম্পানির ডাইরেকটার হওয়া থেকে তাকে নিষিদ্ধ করেন। ঢিলোনকে চার বছরের কারাদণ্ড দেয়া হয় এবং কোন কোম্পানিতে ডাইরেকটার হওয়া থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেন সাদারক ক্রাউন কোর্ট।
৪)
ডেগেনহামের বাসিন্দা জারেল ওয়ারেনকে ভ্যান চুরি, ভ্যানটিকে ক্র্যাশ করে দেয়া এবং পুলিশকে আঘাত করার অপরাধে আট মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। ডেগেনহামের ম্যানর রোডের বাসিন্দা ৩১ বছর বয়স্ক জারেল ওয়ারেন গত ৪ জুলাই সারি অঞ্চলের স্টানওয়েল এলাকার একটি ড্রাইভওয়ে থেকে স্কেলিটন ইগ্নিশন কী ব্যবহার করে একটি ফোরড ট্রানজিট গাড়ি চুরি করেন। একদিন পর ভ্যানটিকে এ-টেন গ্রেট ক্যামব্রিজ রোডে ক্র্যাশ করে দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওয়ারেন। পুলিশ তাকে হাতকড়া পরানোর সময় পুলিশ কর্মকর্তাকে মাথা দিয়ে আঘাত করেন ওয়ারেন। এতে পুলিশ কর্মকর্তার ঠোঁট ফেটে যায়। আটক করে নিয়ে যাওয়ার সময় ওয়ারেন পুলিশের ভ্যানে প্রস্রাব করে দেন। ফলে পুলিশের ভ্যানটিকে ডীপ ক্লিন করার জন্য সাময়িকভাবে ব্যবহার করা বন্ধ রাখতে হয়। গত ১৩ অক্টোবর হ্যারো ক্রাউন কোর্ট জারেল ওয়ারেনকে ভ্যান চুরির জন্য আট মাসের কারাদণ্ড, পুলিশ কর্মকর্তাকে শারীরিক আঘাতের জন্য ৫ মাসের কারাদণ্ড এবং ক্রিমিনার ডেমেজের জন্য এক মাসের কারাদণ্ড দিয়েছেন।
৫)
হত্যার অপরাধে আয়েল অফ ডগসের ম্যানচেস্টার রোডের বাসিন্দা মুহাম্মদ হকের ২৭ বছরের কারাদণ্ড হয়েছে। ২২ বছর বয়স্ক মুহাম্মদ হক ক্রস হারবার ডিএলআর স্টেশনে ছুরি মেরে হত্যা করেন ১৯ বছর বয়সের মুহাম্মদ সামির উদ্দিনকে।
২০২০ সালের ১০ জুলাই সন্ধ্যা ৬টার ঠিক আগে ডিএলআর স্টেশনে মুহাম্মদ হক তার এক বন্ধুকে নিয়ে সামির উদ্দিন ও তার চার বন্ধুর দিকে এগিয়ে আসেন। এসময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং উত্তেজনা সৃষ্টির এক পর্যায়ে মুহাম্মদ হক সামিদ উদ্দিন ও তার এক বন্ধুর পেছনে দৌড়ে গিয়ে দু’জনকেই ছুরিকাঘাত করেন। মুহাম্মদ সামির উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারায়। সাদারক ক্রাউন কোর্টে গত ২০ সেপ্টেম্বর দোষী সাব্যস্ত হন মুহাম্মদ হক। গত ২১ অক্টোবর আদালত তাকে ২৭ বছরের কারাদণ্ড দেন।
৬)
টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিনের বাসিন্দা গেরি কসগ্রোভকে এক শিশুর অশালীন ছবি তৈরি করা এবং সেই শিশুকে যৌন কাজে উদ্দীপ্ত করার অপরাধে কারাদণ্ড দেয়া হয়েছে। চার বছরের এক শিশু সহ অন্য শিশুদের সাথে যৌন কাজে লিপ্ত হওয়ার উদ্দেশ্যে গেরি কসগ্রোভ কেমবোডিয়া বেড়াতে যান। ন্যাশনাল ক্রাইমস এজেন্সির ইন্টারন্যাশনাল লিয়াজো নেটওয়ার্কের তথ্যের ভিত্তিতে ২০১৮ সালে পুলিশ গ্রেফতার করে গেরি কসগ্রোভকে। ওল্ড বেইলি আদালতে তিনি নিজের দোষ স্বীকার করে নেন।















