জার্মানির অভিযোগ: পোল্যান্ড আক্রমণে ‘সশস্ত্র’ অভিবাসী পাঠিয়েছে বেলারুশ

130

আন্তর্জাতিক ডেস্ক: পোল্যান্ডে প্রবেশের জন্য সীমান্তে জড়ো হয়েছে কয়েক হাজার অভিবাসী। তারা বেলারুশ থেকে এই দেশটিতে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় এ ভূখ-কে রক্ষায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি কাতর সহায়তার আহ্বান জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট মিহোফার। পাশাপাশি তার অভিযোগ, বেলারুশের স্বৈরশাসক আলেকজান্দার লুকাশেঙ্কো কমপক্ষে এক হাজার অভিবাসীকে পাঠিয়েছে পোল্যান্ড আক্রমণ করতে। এসব অভিবাসী সশস্ত্র। তাদের বিরুদ্ধে কড়া জবাব দিচ্ছে ওয়ারশ। এমন অবস্থায় বেলারুশের সঙ্গে পোল্যান্ড সীমান্তে দেয়াল নির্মাণে সমর্থন দেয়ার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার বেলারুশ সীমান্তে সমবেত হয় হাজারো অভিবাসী।

এর মধ্যে আছে নারী, শিশু ও পুরুষ। তবে তাদেরকে থামিয়ে দিয়েছে পোল্যান্ডের প্রহরীরা। তা করতে তারা মরিচের গুঁড়ো ব্যবহার করেছে। অভিযোগ করা হয়েছে যে, পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসব অভিবাসীকে অস্ত্র সরবরাহ দিয়েছে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কো। ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে তার সহিংস দমনপীড়ন এবং মে মাসে মধ্য আকাশে থাকা রায়ান এয়ারের একটি ফ্লাইট তার দেশে অবতরণ করতে বাধ্য করার কারণে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর বিরুদ্ধে অবরোধ দেয়া হয়েছে। ওই ফ্লাইট অবতরণ করিয়ে তার কড়া সমালোচক এক সাংবাদিককে গ্রেপ্তার করেন প্রেসিডেন্ট।

বেলারুশে আশ্রয় নিয়েছে মধ্য পূর্ব এবং আফ্রিকার অভিবাসীরা। তাদেরকে পোল্যান্ড সীমান্তের দিকে বহন করে নিয়ে গেছে লুকাশেঙ্কোর লোকজন। এমন অবস্থায় পোল্যান্ডকে নিরাপদ করতে এবং সহায়তা করতে ইউরোপিয়ান ইউনিয়নকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সিহোফার। তিনি জার্মান পত্রিকা বিল্ড’কে বলেছেন, পোল্যান্ড বা জার্মানি নিজেরা একা এই সমস্যা সমাধান করতে পারবে না। পোল্যান্ড সরকারকে তার সীমান্ত সুরক্ষিত রাখতে আমাদের অবশ্যই সাহায্য করা উচিত। এই কাজটি প্রকৃতপক্ষে ইউরোপিয়ান কমিশনের। তাদেরকে এ বিষয়ে পদক্ষেপ নিতে আমি আহ্বান জানাচ্ছি। এমনিতেই বেলারুশ থেকে পোল্যান্ড হয়ে জার্মানিতে অভিবাসীর প্রবাহ বৃদ্ধি পেয়েছে।