পাকিস্তানের বিপক্ষে ৫৩ ইনিংসে নতুন রেকর্ডটি রশিদ খানের

325
পাকিস্তানের বিপক্ষে ৫৩ ইনিংসে নতুন রেকর্ডটি রশিদ খানের

খেলাধুলা ডেস্ক :: পারল না আফগানিস্তান। ভারতকে নিয়ে ডুবল তারা। রোববার সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হারল আফগানরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজল দলটির।

তবে এমন ব্যর্থতার দিনেও অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন দলটির অন্যতম লেগস্পিনার রশিদ খান। গড়লেন নতুন ইতিহাস। টি-টোয়েন্টিতে সবচেয়ে কম ম্যাচে রশিদ পৌঁছে গেলেন ৪০০ উইকেটের ঠিকানায়। দক্ষিণ আফ্রিকার আরেক কিংবদন্তি লেগ স্পিনার ইমরান তাহিরের রেকর্ড ভেঙে দিলেন তিনি।

৪০০ উইকেট পেতে প্রোটিয়া তারকার লেগেছিল ৩২০ ম্যাচ। আর রশিদ তা করে ফেললেন ২৮৯ ম্যাচই। ৩১ ম্যাচ কম খেলেই! রোববার রশিদ খানের গুগলিতে স্লগ সুইপ করার চেষ্টায় বলের লাইন মিস করেন কিউই ওপেনার মার্টিন গাপটিল। বল আঘাত হানে অফ স্টাম্পে। যা ছিল টি-টোয়েন্টিতে রশিদের ৪০০তম উইকেট।

৪০০’র মাইলফলক স্পর্শ করায় রশিদ অবশ্য ৪র্থতম বোলার। ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ৩৬৪ ম্যাচে টি-টোয়েন্টিতে এ মাইলফলক স্পর্শ করেন। এরপর ৪০০-তে পৌঁছান তার স্বদেশি সুনীল নারাইন, ৩৬২ ম্যাচে । আর ইমরান তাহির তো আছেনই।

এবারের বিশ্বকাপেই আরেকটি রেকর্ড গড়েছেন রশিদ খান। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ড রশিদের। পাকিস্তানের বিপক্ষে রেকর্ডটি গড়েন তিনি ৫৩ ইনিংসে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি ছাড়া শত উইকেট আছে আর তিন জনের- সাকিব, লাসিথ মালিঙ্গা ও টিম সাউদি।

ওয়ান বাংলা নিউজ / ৮ নভেম্বর ২০২১ / সুমন আহমদ