খেলাধুলা ডেস্ক: সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-আফগানিস্তান। ম্যাচটিতে শুধু আফগান কিংবা কিউইদের নয়; তাতে ঝুলে রয়েছে ভারতের সেমিফাইনাল ভাগ্যও। নিউজিল্যান্ড ম্যাচ জিতলে বিনা হিসেবে বাদ পড়বে আফগানিস্তান এবং ভারত। কিন্তু মোহাম্মদ নবীরা জয় পেলে শেষ চারে পৌঁছার পথ খোলা থাকবে বিরাট কোহলিদেরও। আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে বিকাল ৪টায় শুরু হওয়া গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।
আফগানিস্তান একাদশ: হযরত উল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), রহমত উল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), গুলবাদিন নায়েব, করিম জানাত, রশিদ খান, নাভিন উল হক, হামিদ হাসান ও মুজিব উর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ডায়ার্ল মিচেলন, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, জেসম নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মাইলন, টিম সাউদি, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।















