ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যে বসবাসরত গোলাপগঞ্জ থানার শরীফগঞ্জ ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে গঠিত হয়েছে শরীফগঞ্জ ইউনাইটেড ট্রাস্ট। গত ২৫ সেপ্টে“র সোমবার পূর্বলন্ডনের সোনারগাও রেস্টুরেন্টে মতিউর রহমান মতিনের সভাপতিত্বে ও আলমগীর হোসাইন এর সঞ্চালনায় এবং হাফিজ ফয়সল আহমদের কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সভায় সকলের সর্বসম্মতিক্রমে তাজুল মিয়াকে সভাপতি এবং মুমিন মিয়া, আব্দুস শুকুর, আখলাস মিয়া, আব্দুল কাদির চেরাগ এবং হাবিবুর রহমান পংকি কে সহ সভাপতি ও নোমান উদ্দিনকে সাধারন সম্পাদক এবং আব্দুল হক রউফ কে অর্থ সম্পাদক করে সংগঠনের উনত্রিশ সদস্য বিশিষ্ট একটি অর্ন্তবর্তিকালীন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এছাড়া ৯ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ ও ঘোষনা করা হয়েছে।
উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ হচেছন, মাওলানা রেজাউল করিম, ফরহাদ হোসাইন, মোসাদ্দেক আলী সিতু, রফিক উদ্দিন, বুরহান উদ্দিন, এনামুল হক এনাম, আব্দুন নুর এবং মতিউর রহমান মতিন প্রমূখ। সভায় আরও উপস্থিত ছিলেন শরীফগঞ্জ ইউনিয়নের বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ যারা হচ্চেছন সুহেল আহমেদ, হাফিজ আনওয়ারুল হক, আব্দুল খালিক, আব্দুল আওয়াল, আবু তাহের, আব্দুস সামাদ আজাদ, নিজাম উদ্দিন, কামাল হোসেন, হাফিজ ফয়সল আহমেদ, উনু মিয়া, আতিক রহমান, আব্দুল মতিন, জামাল আহমেদ, সাজ্জাদুর রহমান শাজাহান, নাজিম উদ্দিন, আব্দুল ওয়াদুদ রুমেল আহমেদ, মুহাম্মদ কাসিম, কাশেম উদ্দিন সানু, সহ আরও অনেকে। উল্লেখ্য শরীফগঞ্জ ইউনিয়নের যারা যুক্তরাজ্যে বসবাস করেন তারা সবাই শরীফগঞ্জ ইউনাইটেড ট্রাস্টের সদস্য হতে পারবেন।















