ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯,৮৪২ জন। গতকাল বুধবার ছিলো ৪৩,৯৪১ জন, মঙ্গলবার ছিলো ৪০,৯৫৪ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮৯ লাখ ৩৬ হাজার ১৫৫ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৪৫ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৬৫ জনের । গতকাল বুধবার ছিলো ২০৭ জন, মঙ্গলবার ছিলো ২৬৩ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪০ হাজার ২০৬ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯৮ লাখ ৩৮ হাজার ২০২ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ৪৯৯ জন।















