ওয়ানবাংলানিউজ: ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মত বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন নির্বাচনী আসন থেকে তিনি বিজয়ী হয়েছেন। এবার টিউলিপ সিদ্দিক এবার প্রায় ১০ হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছে। তিনি পেয়েছেন ৩৪,৪৬৪ভোট।। তার নিকতম প্রতিদ্বন্ধি হচ্ছে কনজারভিটিভ প্রার্থী পেয়েছেন ১৮৯০৪ ভোট।
তিনি গতবার ২০১৫ সালে ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছিলেন ক্ষমতাসীন দলের এক প্রার্থীকে পরাজিত করে। আসনটি কনজারভেটিভ দলেরই ছিল, গতবার টিউলিপ লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। অবশ্য তার ভোটের ব্যবধান ছিল সামান্য। টিউলিপ ১ হাজার ১৩৮ ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি ভোট পেয়েছিলেন ২৩ হাজার ৯৭৭টি। নির্বাচিত হওয়ার পর লেবার পার্টির শ্যাডো মন্ত্রিসভায় তিনি স্থান করে নিয়েছিলেন। পরে দলীয় বিভিন্ন সিদ্ধান্তে একমত হতে না পেরে সে পদ থেকে পদত্যাগ করেন। বিভিন্ন ইস্যু নিয়ে তিনি পার্লামেন্টের ভেতরে এবং বাহিরে বেশ জোরালো ভূমিকা রাখায় দেশব্যাপী তার নিজস্ব একটি পরিচিতি করে নিয়েছেন।














