রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৫৯

121
রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৫৯

ঢাকা সংবাদদাতা :: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৬০ গ্রাম ১১ পুরিয়া হেরোইন, ৪হাজার ৭০২ ইয়াবা, ৪ কেজি ৮৩৬ গ্রাম ৩৫ পুরিয়া গাঁজা ও ৪ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা করা হয়েছে।

ওয়ান বাংলা নিউজ / ২৫ অক্টোবর ২০২১ / আল-আমিন