বিসিএ’র বার্ষিক এওয়ার্ড অনুষ্ঠান ১৯ নভেম্বর : কারেন্ট ভ্যাট রেট পরিবর্তনের দাবী

1207

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশ ক্যাটারারর্স এসোসিয়েশন (বিসিএ) এর বার্ষিক এওয়ার্ড অনুষ্ঠান আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানকে সামনে রেখে বুধবার ৪ অক্টোবর হাউজ অব কমন্সের পর্টিকিলো হাউজে উইলসন রুমে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। বিকেল দু’টা থেকে চারটা পর্যন্ত আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিসিএ’র পক্ষে হোষ্ট ছিলেন ড.রুপা হক এমপি। এছাড়া সংবাদ সম্মেলনে বিসিএ নেতৃবৃন্দ সহ বৃটেনের মালটিকালচারাল সোসাইটির বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

এতে বলা হয়, আগামী ১৯ নভেম্বর ২০১৭ পাঁচতারকা পার্কপ্লাজা হোটেলে আয়োজিত বিসিএ’র বার্ষিক এওয়ার্ড অনুষ্টানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষনা সহ বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেয়া হবে। অনুষ্টানে বৃটেন এবং বাংলাদেশ থেকে সম্মানীত অথিতি সহ বিশিষ্ট সেলিবধটিরা উপস্থিত থাকবেন। এবছর অনুষ্টানটি ভিন্ন আঙ্গিকে সাজানো হবে, থাকবে নানান চমক।

এবছর বিসিএ আয়োজিত ১২তম এওয়ার্ড অনুষ্টানে রেষ্টুরেন্ট ‘‘অব দ্যা ইয়ার’’ এবং শেফ অব দ্যা ইয়ার হিসেবে যারা চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হবেন এবং কারি শিল্পে অবদান রাখছেন তাদের কর্মের স্বীকৃতি হিসেবে চূড়ান্ত বিজয়ীদের এওয়ার্ড প্রদান করা হবে। বিসিএ কারি ইন্ডাষ্টিধতে যারা অবদান রাখছেন তাদের অবদানের স্বীকৃতি দিতে বাংলাদেশ ক্যাটারারর্স এসোসিয়েশন (বিসিএ)প্রবর্তন করে এই এওয়ার্ড। প্রতিবছর এই অনুষ্টানকে ঘিরে সমগ্র দেশ থেকে ক্যাটারারর্সরা মিলিত হন।

কারি ইন্ডাষ্টিধর উন্নয়কল্পে আমাদের পূর্বসূরীরা ১৯৬০ সালে প্রতিষ্টা করেন বাংলাদেশ ক্যাটারারর্স এ্যাসোসিয়েশন (বিসিএ), জন্মলগ্ন থেকে এই সংগঠনটি কারি শিল্পের বিকাশ ঘটানো সহ এই সেক্টরে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিকগুলো তুলে ধরছে।

বৃটেনের বহু জাতিক সমাজে কারি শিল্প বিশেষ অবদান রাখলেও বর্তমানে এই শিল্প এক ক্রান্তিকাল অতিক্রম করছে। রয়েছে দক্ষ শেফের অভাব, এছাড়াও বেধক্সিট সহ নানাবিধ কারনে অনেক রেষ্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। এই সেক্টরে একলক্ষ মানুষ কর্মরত রয়েছে। বিসিএ সমগ্র বৃটেন ব্যাপী বার হাজার রেষ্টুরেন্ট এবং টেকওয়ের প্রতিনিধিত্ব কারী সংগঠন হিসেবে সমস্যা গুলোকে চিহ্নিত করে এর সমাধান কল্পে সরকারের বিভিন্ন মহলের সাথে কাজ করে আসছে।

বর্তমানে সব চেয়ে বড় সমস্যা হলো রেষ্টুরেন্ট সেক্টরে ষ্টাফ সংকট ,অতিরি৩ টেক্সের চাপ, এছাড়া রয়েছে অর্থনৈতিক মন্দা।
১. দক্ষ শেফ সহ ষ্টাফ সংকটের কারনে প্রতিদিনই বন্ধ হচ্ছে অসংখ্য ব্যবসা প্রতিষ্টান।
২. বর্তমানে রেষ্টুরেন্ট এবং টেকওয়ের জন্যে ১৫০.০০০ পাউন্ড পর্যন্ত ব্যবসা হলে কারেন্ট ফ্লাট ভ্যাট রেট হচ্ছে ১২.৫% । কোন ক্ষেত্রে ১৫০ হাজার বা তার চেয়ে কম ব্যবসা হলেও সমান ভ্যাট রেট পরিশোধ করতে হয়। যদি এই থ্রেশল্ট ১৫০ হাজার থেকে ২৫০ হাজার পাউন্ডে উন্নীত করা হয় তা হলে ব্যবসয়ীরা অনেক বেশী উপকৃত হবেন। ২০% অনেক ব্যবসায়ীর পক্ষেই পরিশোধ করা সম্ভব নয়।

এ বিষয়ে আমাদের কমিটি বৈঠকে একটি প্র ̄’াবও গৃহীত হয়েছে। বর্তমান মন্দার সময় কোন প্রতিষ্টানই এটি পূরন করতে সক্ষম নয়। কতৃপক্ষের কাছে আমাদের দাবী থ্রেশল্ট ১৫০ হাজার থেকে ২৫০ হাজার পাউন্ডে উন্নীত করতে, এনিয়ে আমরা সরকারের সাথে লবিং চালিয়ে যাচিাছ।

বিসিএ’র নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মোস্তফা কামাল ইয়াকুব বলেন যদিও কারিশিল্প বৃটেনের অর্থনীতির অবিচ্চেদ্য অংশ, একত্রে কাজ করার মাধ্যমে কারি শিল্পের যেমন বিকাশ ঘটানো সম্ভব অন্যদিকে আমাদের সমস্যা ̧লোরও দধুত সমাধান করা সহজ হবে।
বিসিএ’র নবনির্বাচিত সেক্রেটারী সেলিবেধটি শেফ অলি খান বলেন বিসিএ প্রবর্তিত এওয়ার্ড যেমন উৎসাহ ও অনুপ্রেরনা বাড়িয়ে দেয় তেমনি আমাদের প্রতিভাবান মানুষ, লোকে মূল্যায়ন করতে পেরে বিসিএ সহ বৃটেনের বাংলাদেশী কমিউনিটি গর্বিত।
নবনির্বাচিত টেধজারার সাইদুর রহমান বিপুল বলেন বৃটেনের কারি শিল্প এক কঠিন সময় অতিμম করছে, তা থেকে উত্তরনের একমাত্র পথ হচ্ছে একতা, আমরা সকল সমস্যা গুলিকে চিহ্নিত করে সমাধানের লক্ষে ̈ একযোগে কাজ করলে তা সহজে কাঠিয়ে উঠা সম্ভব।
এবছর এওয়ার্ড অনূষ্টান ও গালা ডিনারকে সফল করতে স্পন্সর হিসেবে রয়েছে কিংফিশার বিয়ার, কোবরা বিয়ার, এ্যাগ্রো ইউরোপ, শেফ অনলাইন, স্কয়ার মাইল ইনসুরেন্স, টেলিটোন, সানমার্ক, মাধুস এবং মিডিয়া পার্টনার সনি টিভি।