ওয়ানবাংলানিউজ: বৃহত্তর পরিসরে দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে পূর্ব লন্ডনের কেনিং টাউনে রবিবার জেএমজি কার্গোর এক্সপ্রেস সেন্টার উদ্বোধন করা হলো। আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এর উদ্বোধন করেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের কর্মাশিয়াল কাউন্সিলর শরীফা খান।
সাংবাদিক এনাম চৌধুরীর পরিচালনায় ও জেএমজি কার্গোর চেয়ারম্যান মনির আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ইউকে কান্ট্রি ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস এর স্পিকার সাবিনা আক্তার, ডেপুটি স্পিকার কাউন্সিলর আয়াস মিয়া, সাবেক মেয়র মতিনুজ্জামান, সাবেক মেয়র আব্দুল আজিজ সর্দার, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট শাহগীর বখত ফারুক, ইন্টারন্যাশনাল এফেয়ার্স ডিরেক্টর আবুল হায়াত নুরুজ্জামান, এটিএন বাংলা ইউকে এর প্রধান নির্বাহী হাফিজ আলম বখশ, এনটিভি ইউরোপের পরিচালক মোস্তফা সরোয়ার বাবু, নিউহ্যাম এর কাউন্সির আয়েশা চৌধুরী, একাউন্টেট মাহবুব মোর্শেদসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

স্বাগত বক্তব্য রাখেন জেএমজি কার্গোর হিথ্রো শাখার পরিচালক শামসাদুর রহমান রাহিন|উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, দীর্ঘদিন ধরে জেএমজি বৃটেনসহ ইউরোপের বাংলাদেশী কমিউনিটিতে বিশ্বস্থতার সাথে সেবা প্রদান করে আসছে। জেএমজি এখন আমাদের কমিউনিটির গর্ব করার মতো একটি ব্যবসা প্রতিষ্ঠান।
বক্তারা এই এক্সপ্রেস সেন্টারে মাধ্যমে জেএমজি কার্গো কমিউনিটিকে আরো বৃহত্তর পরিসরে দ্রুত সেবা প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।












