ব্যারিস্টার মোহাম্মদ মামুন আল ফিরুজীকে বিকেএসপি ইউকের সংবর্ধনা

138

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশের বিকেএসপির সাবেক ক্যাডেট ‘জাতীয় জিমনাস্ট গোল্ড মেডেলিস্ট মোহাম্মদ মামুন আল ফিরুজীর সাফল্যের সাথে বার এট ল ( ব্যারিস্টার) ডিগ্রি অর্জন করায় তাকে বিকেএসপি এলামনাই এসোসিয়েশন পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে ।

এসময় তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে অভ্যর্থনা জানান সংগঠনের সদস্যরা। গত ১১ অক্টোবর পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিকেএসপিএলামনাই এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও এলামনাই এসোসিয়েশন অফ ইউকে এন্ড ইউরোপের সভাপতি নূরুর রহমান দূর্বার ।

সাধারন সম্পাদক চৌধুরী নিয়াজ মাহমুদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের কোষাধক্ষ এম এস আলম শ্যামল, সহ সভাপতি আদনান বারী , যুগ্ম সম্পাদক আহমেদ উজ্জল, জাকির মাহমুদ নোয়েল, হাদি হাসান বাবু, ফারুক আহমেদ, ইশতিয়াক আহমেদ শিপুসহ অনেকে।

সম্বর্ধনা অনুস্টানের পর কার্য়কর কমিটির সভা অনুস্টিত হয়। এতে সম্প্রতি প্রয়াত বিকেএসপির সিনিয়র কোচ আগজর আলী খানের মেয়ে ও বিকেএসপির শিক্ষিকা শামিমা সুলতানা স্বামী জাবি সাবেক প্রক্টর আফসার আহমেদের মৃতূতে শোক বার্তা প্রকাশ করা হয়। সেই সাথে বিকেএসপির সাবেক ক্যাডেট নাঈমুর রহমান দূর্জয় বিসিবি র ৩য় বারের মত পরিচালক পদে নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন বার্তা দেয়া হয়।