ফেসবুকে কিডনি বেচাকেনা: সংঘবদ্ধ চক্রের হোতাসহ গ্রেফতার ৫

51
ফেসবুকে কিডনি বেচাকেনা: সংঘবদ্ধ চক্রের হোতাসহ গ্রেফতার ৫

ঢাকা সংবাদদাতা :: অবৈধভাবে কিডনি বেচাকেনার অভিযোগে জয়পুরহাট ও ঢাকা থেকে একটি সংঘবদ্ধ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, এ চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিডনি বেচাকেনার সঙ্গে জড়িত। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ফেসবুক পেইজের এডমিন মো. শাহরিয়ার ইমরানসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে এলিট ফোর্স র‍্যাব।

কমান্ডার খন্দকার আল মঈন আরো জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ওয়ান বাংলা নিউজ / ১২ অক্টোবর ২০২১ / আল-আমিন