ব্রিটেনে করোনায় শনিবার মৃত্যু ১৩৩ জনের, আক্রান্ত ৩৪,৯৫০ জন

334

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা বাড়লেও কমেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪,৯৫০ জন। গতকাল শুক্রবার ছিলো ৩৬,০৬০ জন, বৃহস্পতিবার ছিলো ৪০,৭০১ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮১ লাখ ১৫ হাজার ২৫০ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১৭ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৩৩ জনের । গতকাল শুক্রবার ছিলো ১২৭ জন, বৃহস্পতিবার ছিলো ১২২ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৬৭৪ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯১ লাখ ৩২ হাজার ৬৭৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫১ লাখ ৩৫ হাজার ৫৭৯ জন।