চলে গেছেন ইরানের প্রথম প্রেসিডেন্ট আবুল হাসান

71
চলে গেছেন ইরানের প্রথম প্রেসিডেন্ট আবুল হাসান

আন্তর্জাতিক ডেস্ক :: ইসলামি বিপ্লবের পর ইরানের প্রথম প্রেসিডেন্ট আবুলহাসান বানিসদর ৮৮ বছর বয়সে প্যারিসের একটি হাসপাতালে মারা গেছেন।

শনিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি প্যারিসে মারা যান বলে ইরানের সরকারি সংবাদসংস্থা আইআরএনএর এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সাবেক এই ইরানি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে আইআরএনএ বলেছে, দীর্ঘ অসুস্থতার পর আবুলহাসান বানিসদর শনিবার দক্ষিণ-পূর্ব প্যারিসের স্যালপেট্রায়ার হাসপাতালে মারা গেছেন।

১৯৭৯ সালের বিপ্লবের পর ইরানের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বানিসদর। পরে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি, হয়ে ওঠেন স্বৈরতান্ত্রিক সরকারের কঠোর সমালোচক।

তার পরিবারের এক বিবৃতিতে বলা হয়েছে, প্যারিসের একটি হাসপাতালে ৯ অক্টোবর মারা গেছেন বানিসদর। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তবে এই বিবৃতিতে বিস্তারিত আর কোনও তথ্য দেওয়া হয়নি।

ওয়ান বাংলা নিউজ / ৯ অক্টোবর ২০২১ / আল-আমিন