বিচারকদের নম্বরপত্রে পিছিয়ে ছিলেন জান্নাতুল নাঈম!

841

বিনোদন ডেস্ক: ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতার শেষে বিজয়ীর নাম ঘোষণা নিয়ে যে নাটকীয়তা ও গোলমাল বেঁধেছে, তাতে সব দর্শকের মনেই এখন অবিশ্বাস। বিজয়ী জান্নাতুল নাঈম এভ্রিল কি সত্যিই বিচারকদের রায়ে সেরা হয়েছেন, নাকি আয়োজকদের স্বজনপ্রীতিমূলক মনোভাবের সুবাদে তার মাথায় উঠেছে বিজয় মুকুট? এই প্রশ্নকে ঘিরে চলছে তুমুল বিতর্ক।

অনুসন্ধানে পাওয়া গেছে, প্রতিযোগিতায় বিচারকদের চূড়ান্ত নম্বরপত্রে অনেক পিছিয়ে ছিলেন জান্নাতুল নাঈম! বিচারকদের মধ্যে প্রকৌশলী সোনিয়া কবির বশিরের নম্বরপত্র অনুযায়ী জান্নাতুল নাঈম হয়েছেন দ্বিতীয়। আরেক বিচারক করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলার নম্বরপত্রে দেখা গেছে, এই তরুণী পেয়েছেন সপ্তম স্থান। বিচারক প্যানেলে আরও ছিলেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, জাদুশিল্পী জুয়েল আইচ, অভিনেত্রী শম্পা রেজা, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। তবে তাদের নম্বরপত্র পাওয়া যায়নি।

অভিযোগ উঠেছে, বিচারকদের দেয়া রায় বদলে দিয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে জান্নাতুল নাঈমকে। তবে বিচারকদের নম্বরপত্র বলছে, অনুষ্ঠানে প্রথমে বিজয়ী হিসেবে ঘোষিত জান্নাতুল সুমাইয়া হিমিও এগিয়ে ছিলেন না! বরং প্রথম রানারআপ জেসিয়া ইসলামের পক্ষে ছিল তাদের বেশিরভাগ ভোট। সব মিলিয়ে বিচারকরা বিস্মিত হয়েছেন বলে জানা গেছে।