প্রবাসীদের অর্থায়নে বিশ্বনাথের শিমুলতলা গ্রামের সকল রাস্তায় বৈদ্যুতিক পিলার ও লাইট স্থাপন

2224

ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ উপজেলায় প্রথমবারের মত প্রবাসীদের উদ্যোগে ও গ্রামবাসীর সহযোগিতায় অলংকারী ইউনিয়নের শিমুলতলা গ্রামের সকল রাস্তা সম্পূর্ণভাবে বৈদ্যুতিক পিলার ও লাইট স্থাপন করা হয়েছে। যদিও ইতিপূর্বে গ্রামের মানুষ নিজ বাস-বাড়ী, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। তারপরও গ্রামের সকল রাস্তা আলোকিত করতে প্রবাসীরা উদ্যোগী হলে সহযোগিতার হাত বাড়ীয়েদেন গ্রামের নবীন প্রবীন সকল শ্রেনীর মানুষ।

প্রবাসীরা প্রাথমিকভাবে ৬লাখ টাকার অনুদান ঘোষণা দিলে ইতিমধ্যে গ্রামের প্রায় আড়াই কিলোমিটার রাস্তায় ৭২ পিলার স্থাপন করে লাইট লাগানো হয়েছে। গ্রামের মুরব্বিদের নিয়ে এই প্রজেক্ট বাস্তাবায়নে সার্বিক সহযোগিতা করছে সোনালী সমাজকল্যান সংস্থার সদস্যরা।

কিছু দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই প্রজেক্টের উদ্বোধন করা হবে বলে ওয়ানবাংলানিউজকে নিশ্চিত করেছেন শিমুলতলা প্রবাসী সংঘের অন্যতম উদ্যোক্তা মো: মকরম আলী আফরুজ। তিনি বলেন, আগামীতে গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তায় সিসিসি ক্যামেরা স্থাপন করার পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়া গ্রামের মসজিদ কমিটি যুব সমাজকে নিয়ে উক্ত বৈদ্যুতিক পিলার ও লাইটের রক্ষাবেক্ষন করবেন এবং বৈদ্যু বিলের জন্য বিশেষ প্রজেক্ট নেওয়ার পরিকল্পনা করছেন প্রবাসীরা। তিনি বলেন, গ্রামের প্রবাসীরা এই প্রকল্পে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। প্রবাসীরা সকলের সহযোগিতাও কামনা করেছেন।