বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে তজম্মুল আলী স্যার স্মরনে মিলাদ ও দোয়া মাহফিল ১০ অক্টোবর

835

ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ উপজেলা সদরস্থ শত বছরের প্রাচীন বিদ্যাপীঠ রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি মরহুম তজম্মুল আলী হেড স্যার স্মরণে বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল আগামী ১০ অক্টোবর মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনে অনুষ্ঠিত হবে। প্রথমে ব্রিকলেইন জামে মসজিদে বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিল এবং পরবর্তীতে স্থানীয় মসলা রেস্টুরেন্টে ট্রাস্টের এক সভা অনুষ্টিত হবে।

এতে সংগঠনের সকল ট্রাস্টি, রামসুন্দর স্কুলের সাবেক স্টুডেন্টসহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সংগঠনের সভাপতি আলহাজ্ব তৈমুছ আলী, সাধারণ সম্পাদক গোলজার আহমদ। বিস্তারিত জানতে তাদের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।