ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের কেনারিওয়ার্ফ এলাকায় এক মহিলাকে অপহরণ করে গাড়ীর বোটে রাখাসহ নানান অভিযোগে এক ব্যক্তিকে জেলদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম শাফাক আব্বাস (২৪)। তিনি বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনালগ্রীনের উইকফোর্ডের বাসিন্দা।
তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে অপহরণ, অস্ত্র রাখা এবং ড্রাইভিংয়ে নিষেধাজ্ঞা থাকার পরেও বিনা ইন্স্যুরেন্সে গাডী চালানো।
পুলিশ জানায় গত ১৮ এপ্রিল দিনের বেলা আব্বাসকে ড্রাইভিংয়ে নিষেধাজ্ঞা থাকার পরেও বিনা ইন্স্যুরেন্সে গাড়ী চালানোর অভিযোগে আটক করা হয়। তার গাডীতে অস্ত্র পায় পুলিশ। এ সময় আব্বাসের কথায় পুলিশের সন্দেহ হলে তার গাড়ীর বুটে ২৬ বছর বয়সী এক মহিলাকে পায়। মহিলা তখন কাঁদছিলেন এবং তার অবস্থা একদম সংকটাপন্ন ছিল ।
আব্বাসের বিরুদ্ধে স্নেয়ার্সব্রোক ক্রাউন কোর্টে ৪দিনের শুনানি শেষ গত ১৫ সেপ্টেম্বর ১৫ মাসের জেলদন্ড দেন বিচারক। জেলদন্ডের পাশাপাশি ২০২১ সাল পর্যন্ত আব্বাসের উপর গাড়ী ড্রাইভিংয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।















