বিশ্বনাথ এইড ইউকের চতুর্থ চ্যারেটি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন, কমিউনিটিতে ব্যাপক সাড়া

325

ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ এইড ইউকে আয়োজিত চতুর্থ চ্যারেটি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে ১৯ সেপ্টেম্বর রবিবার। পূর্ব লন্ডনের স্টেপনীগ্রীন মাঠে অনুষ্ঠিত এবারের টুর্নামেন্টে অংশনেয় সিলেটর বিশ্বনাথ উপজেলার যুক্তরাজ্যে বসবাসকারী ১২টি দল।

বিশ্বনাথ স্পোর্টস এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় লীগ ভিত্তিক দিন ব্যাপী অনুষ্ঠিত এইট এ সাইড টুর্নামেন্টে ট্রাইবেকারে বিশ্বনাথ পৌরসভা একাদশকে পরাজিত করে এবার চ্যাম্পিয়ন হয়েছেন বিশ্বনাথ কমিউনিটি এসোসিয়েশন ইউকে।

টুর্নামেন্টে অংশনিতে এবং খেলা দেখতে অক্সফোর্ড, ওল্ডহাম, বার্মিংহামসহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসেন প্রবাসীরা।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুর রহিম রঞ্জু, সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েছ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন, নিউহাম কাউন্সিলের কাউন্সিলার আয়শা চৌধুরী, কাউন্সিলার ব্যারিস্টার নাজির আহমদ, কাউন্সিলার শাহ সোহেল আমিন, স্পন্সর সোনারগাঁও রেস্টুরেন্টে ডায়রেক্টর তোফাজ্জল আলম, মুনলাইট রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারী আব্দুস ছোবহান, সাংবাদিক রহমত আলী, বিশ্বনাথ স্পোর্টস এসোসিয়েশনের কর্মকর্তা আনফর আলী, কমিউনিটি নেতা আফছর মিয়া ছোট, দশঘর ইউনিয়ন প্রবাসী সোসাইটির সভাপতি আব্দুল কুদ্দুছ, বিশ্বনাথ কমিউনিটি এসোসিয়েশনের সভাপতি আখলাকুর রহমান, বিশ্বনাথ পৌরসভা একাদশনের ম্যানেজার সেবুল মিয়া। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।


এদিকে খেলায় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা আবুল কালাম আজাদ, আলহাজ্ব তৈমুছ আলী, গৌছ আলী, ব্যবসায়ী গোলজার খান, জেমএমজি কার্গোর স্বত্ত্বাধিকারী মনির আহমদ, মেনর গ্লেজিং এর স্বত্ত্বাধিকারী ইসহাক আলী, ব্যবসায়ী আব্দুশ শহীদ, বিশ্বনাথ এইড ইউকের সাবেক সভাপতি মিসবাহ উদ্দিন, কমিউনিটি নেতা মদব্বির আলী মধু, আব্দুল বাছিত বাদশা, মদরিছ আলী মফজ্জুল, হাবিবুর রহমান হাবিব, আব্দুল মালিক, ময়ুর মিয়া, আফজাল হোসেন, বিশ্বনাথ এইড ইউকের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফি, ট্রাস্টি ফারুক মিয়া, জাকেল বখত চৌধুরী, আবুল কালাম, আবুল হোসেন মামুন, সাব্বির আহমদ, শাহ সোপন, সাংবাদিক খালেদ মাসুদ রনি, আব্বাস উজ জামান প্রমুখ।

টুর্নামেন্টকে সফল করতে যে সকল প্রতিষ্ঠান সহযোগীতা করেছে সেগুলো হচ্ছে জেএমজি কার্গো, শাহ গ্লোবাল, মেনর গ্লেজিং, সোনারগাঁও রেস্টুরেন্ট, মোসকান লন্ডন, ইমপ্রেশন ইভেন্ট ভেন্যু, মুনলাইট তান্দুরি, আলী তান্দুরী, এলিট স্টার।

টুর্নামেন্টে যেসকল দল অংশনেয় সেগুলো হচ্ছে, গ্রুপ এ দশঘর ইউনিয়ন প্রবাসী সোসাইটি, গ্রেটার বিশ্বনাথ ডেভোলাপমেন্ট ট্রাস্ট, ওল্ডহাম বিশ্বনাথ একাদশ, লামাকাজী ইউনিয়ন এফসি, গ্রুপ বি, অক্সফোর্ড ফুটবল ক্লাব, বিশ্বনাথ পৌরসভা ফুটবল একাদশ, খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন, বিএফসি ফুটবল ক্লাব, গ্রুপ সি, বিশ্বনাথ এইড ইউকে, সামাদ উল্লা ট্রাস্ট, রামপাশা ইউনিয়ন এফসি, বিশ্বনাথ কমিউনিটি এসোসিয়েশন।

টুর্নামেন্ট সফল করায় সকলের কর্তৃজ্ঞতা প্রকাশ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
https://fb.watch/8aLk9X_P0q/