ইংল্যান্ডের একই ঘর থেকে ৪ জনের মরদেহ উদ্ধার, ১জন গ্রেফতার

1701
ছবিতে শিশুদের সাথে তাদের বাবাকে দেখা যাচ্ছে

ওয়ানবাংলানিউজ ডেস্ক: ইংল্যান্ডের ডার্বিশায়ার শহরের কিলমার্শ এলাকার চান্দুস ক্রিসেন্টের একটি বাড়ি থেকে চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোর সাড়ে সাতটার দিকে পুলিশ ওই বাড়িতে গিয়ে তাদের উদ্ধার করে। স্থানীয় পুলিশ ঘটনাকে হত্যাকাণ্ড বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং এর সঙ্গে আরো কারো সংশ্লিষ্টতা আছে বলেও মনে করছে না পুলিশ।
নিহতদের মধ্যে দুইটি শিশু এবং তাদের এক প্রিয় বন্ধু এবং মহিলা রয়েছেন।

পুলিশ এ বিষয়ে আর কোন তথ্য দিচ্ছে না তবে ব্যাপারে কারো কোন তথ্য জানা থাকলে পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

মর্মান্তিক এই ঘটনার পর শেফিল্ডের আউটউড একাডেমি সিটি স্কুল নিশ্চিত করেছে তাদের শিক্ষা প্রতিষ্ঠান সোমবার থেকে বন্ধ থাকবে। হত্যাকান্ডের সাথে তাদের প্রতিষ্ঠানের ছাত্রদের সম্পৃক্ততা রয়েছে।
টুইটারে এক বিবৃতিতে, আউটউড একাডেমি সিটি স্কুল বলেছে: “এটি অত্যন্ত দুু:খের সাথে বলা হচ্ছে যে আজ একাডেমি বন্ধ থাকবে।

“আমাদের ছাত্রদের নিয়ে কমিউনিটিতে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। যাইহোক, যে সকল শিক্ষার্থীদের আমাদের সহায়তা প্রয়োজন তাদের জন্য আমরা উন্মুক্ত থাকব।

এদিকে নর্থ ইস্ট ডার্বিশায়ারেরে এমপি রাউলি মৃত্যুকে “ভয়ঙ্কর এবং অত্যন্ত দু:খজনক” বলে বর্ণনা করেছেন।

টুইটারে তিনি বলেন, “পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং আমাদের চিন্তাভাবনা তাদের সাথে আছে।”