ব্রিটেনে করোনায় বুধবার মৃত্যু ১৪৯ জনের, আক্রান্ত ৩৫,৮৪৭ জন

728

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫,৮৪৭ জন। গতকাল মঙ্গলবার ছিলো ৩০,৮৩৮ জন, সোমবার ছিলো ৩১,৯১৪ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৯০ হাজার ৭৪৭ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬,৮৭৪ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৪৯ জনের । গতকাল মঙ্গলবার ছিলো ১৭৪ জন, সোমবার ছিলো ৪০ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৩ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৭৭ লাখ ৯২ হাজার ৫৫২ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ২০ লাখ ৭২ হাজার ৭১২ জন।