ব্রিটেনে লকডাউনের ভেতরেই ২২তম সন্তানের জন্ম দিলেন তিনি

3369

ওয়ানবাংলানিউজ ডেস্ক: করোনা পরিস্থিতিতে লকডাউনের সময়ে ব্রিটেনের সবচেয়ে বড় পরিবারে ২২তম অতিথি পৃথিবীতে এসেছে। মিরর অনলাইন জানিয়েছে, ৪৫ বছর বয়সী সু রেডফোর্ড অনেক ‘বাধা’ পেরিয়ে হাসপাতালে গিয়ে গত শুক্রবার ১১তম মেয়ের জন্ম দেন। তার ঘরে ছেলে আছে আরও ১১ জন।

নতুন অতিথির আগমন উপলক্ষে রেডফোর্ডকে অনলাইনে বিশালাকৃতির পিৎজা অর্ডার দিতে হয়। রেডফোর্ডের স্বামী ৪৯ বছর বয়সী নোয়েল জানিয়েছেন, নতুন মেয়ের এখনো নাম রাখা হয়নি।

রেডফোর্ড সাংবাদিকদের বলেন, ‘ভাইরাসের ভেতর হাসপাতালে যেতে পারব কি না, তা নিয়ে চিন্তায় ছিলাম। নোয়েল আমার সঙ্গে থাকতে পারবে কি না, তা নিয়েও শঙ্কা ছিল।’

রেডফোর্ড ১৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দেন। সেই থেকে নিয়মিত বিরতিতে মা হচ্ছেন। পরিবারের খবর জানাতে খুলে বসেছেন ইউটিউব চ্যানেল। সেখানে নিয়মিত আপডেট দেন।