ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আরো বেড়েছে । গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭,৩১৪ জন । গতকাল বৃহস্পতিবার ছিলো ৩৬,৫৭২ জন, বুধবার ছিলো ৩৩,৯০৪ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ২৯ হাজার ১৪৭ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬,৪৪১ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১১৪ জনের । গতকাল বৃহস্পতিবার ছিলো ১১৬ জন, বুধবার ছিলো ১১১ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৪৮৭ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৭৫ লাখ ১৬ হাজার ৫০৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ১৩ লাখ ৩২ হাজার ১২৮ জন।















