ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১,২৮৭ জন। গতকাল শুক্রবার ৪৩,৪৬৭ জন, বৃহস্পতিবার ছিলো ৩৯,৮৪২ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯০ লাখ ১৯ হাজার ৯৬২ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৬ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৬৬ জনের । গতকাল শুক্রবার ছিলো ১৮৬ জন, বৃহস্পতিবার ছিলো ১৬৫ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৫৫৮ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯৯ লাখ ২২ হাজার ৯০ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৯৪৮ জন।















