ব্রিটেনে কমছে বহু জিনিস পত্রের দাম, তবে বেড়েছে টেসকো পন্যের

687

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনা বিধিনিষেধ প্রত্যাহারের সাথে সাথে শপিং সেন্টারে ও মার্কেটে বিভিন্ন পন্যের দাম কমেছে। তবে এর ব্যতিক্রম হয়েছে টেসকো‘র পন্যে। এদিকে গত জুন মাসে মুদ্রাস্ফীতি কমেছে ২ শতাংশ। দ্যা কনজিউমার প্রাইস ইনডেস্ক (সিপিআই) বলছে মুদ্রাস্ফীতি জুন মাসে ২.৫ শতাংশ থেকে নেমে জুলাইয়ে ২ শতাংশে এসেছে। জাতীয় পরিসংখ্যান অফিস বলছে এটি গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ স্তর।

এর আগে গত ২ মাস টানা মুদ্রাস্ফীতি উর্ধমূখি ছিলো। ব্যাংক অফ ইংল্যান্ড বলছে পোশাক ও জুতার মূল্য কমার কারনে মূল্যস্ফীতিও কমে এসেছে। তাছাড়া গেমস, খেলনা ও প্যাকেজ হলিডে কমার কারনেও মুদ্রাস্ফীতি কমেছে।
তবে দাম বেড়েছে পরিবহন এবং পেট্রোলে ।

এদিকে স্ট্রাকচার পরিবর্তনের নামে সুপার স্টোর টেসকো কতৃক বিভিন্ন আইটেমের দাম বৃদ্ধি করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস। টেসকোর চীফ এক্সিকিউটিভ কেন মারফির কাছে লেখা এক চিঠিতে মেয়র এই উদ্বেগ প্রকাশ করে দাম বৃদ্ধির বিষয়টি পুন বিবেচনার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য যে, টেসকো মেট্রো এবং টেসকো এক্সপ্রেসের জিনিস পত্রের দামের মধ্যে পার্থক্য রয়েছে। এক্সপ্রেসের চেয়ে মেট্রোর দাম তুলনামূলকভাবে সস্তা।

সম্প্রতি টাওয়ার হ্যামলেটসের বো টেসকোকে মেট্রো থেকে এক্সপ্রেসে পরিবর্তন করায় করায় এই দাম বৃদ্ধির বিষয়টি নজরে আসে। এতে দেখা যায়, টেসকো ওয়েভসাইট এবং মেট্রোতে বিক্রিকৃত জিনিসের দামের চেয়ে এক্সপ্রেসের দাম ৩৩% বেশী। টেসকো তাদের মেট্রো স্টোরগুলোকে পরিবর্তন করে এক্সপ্রেস এবং এক্সট্রা করার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে ৮৯টি স্টোরকে এক্সপ্রেস এবং ৫৮টিকে এক্সট্রাতে রুপান্তর করা হয়েছে। এক্সট্রার মূল্যের সাথে আলডিসহ অন্যান্য স্টোরের ব্যাপক পার্থক্য রয়েছে।

মহামারীর সময় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ১.৫ মিলিয়ন পাউন্ডের টেসকো ভাউচার কিনে তা দরিদ্র বাসিন্দাদের মধ্যে বিতরন করে। চিঠিতে মেয়র উল্লেখ করেন, এই মূল্য বৃদ্ধি করদাতাদের ভ্যালু ফর মানিকে প্রতিনিধিত্ব করেনা।

এছাড়া পৃথক বিবৃতিতে মেয়র আরো বলেন টাওয়ার হ্যামলেটসের বাসিন্দারা এখনো মহামারীর কারনে ভূগছেন। টেসকো তাদের মুনাফা বৃদ্ধির জন্য এমন সময়কে বেচে নেয়ায় আমি খুবই নাখোশ। সারা দেশের মধ্যে টাওয়ার হ্যামলেটসে শিশু দারিদ্র্য সবচাইতে বেশী। এই মূল্যবৃদ্ধি অনেককেই ঝুঁকির মধ্যে ফেলবে। কেবিনেট মে“ার ফর প্ল্যানিং এন্ড সোশাল ইনক্লুশন কাউন্সিলার মুফিদা বাস্তিন বলেন, মহামারীর সময় আমাদের বাসিন্দারা স্থানীয় স্টোরগুলোতে শপিং করার পরামর্শ মেনে চলেন। এটা খুবই দূচ্ঞখজনকে যে, এখন টেসকো তাদের জিনিসপত্রের মূল্যবৃদ্ধি করে এর প্রতিদান দিচ্ছে।