পূর্ব লন্ডনের ব্রিকলেইন থেকে ৫ বছর বয়সী শিশুকে অপহরনের চেস্টা

1480

ওয়ানবাংলানিউজ ডেস্ক: লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত ব্রিকলেইন থেকে স্কুল ছাত্রকে নিয়ে অপহরের চেস্টা করা হয়েছে বলে জানাগেছে। পুলিশ অপহরের চেস্টার সাথে জড়িত ব্যক্তির ছবি প্রকাশ করেছে।
জানা যায় গত ২৫ জুন শুক্রবার স্কুল থেকে বাসায় ফেরার সময় পরিবারের অন্য দুজন সদস্যের সামনে ৫বছর বয়সী শিশু ছাত্রকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছবিতে প্রকাশিত অপহরনকারী। পুলিশ বলছে সে একজন এশিয়ান যুবক।
পূর্ব লন্ডনের এই ঘটনাকে কেন্দ্র করে বাবা-মাকে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। পুলিশ বলছে, পূর্ব লন্ডনের পরিবারের সামনে শিশুকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে গত শুক্রবার। তবে শিশুটির বয়স ও কোন দেশের এমন কোন তথ্য দেয়া হয়নি।

শিশুটির পরিবারের পক্ষ থেকে বলা হয়ে ছে, গত শুক্রবারের ঘটনায় তার পরিবারের অন্য সদস্য ও পুলিশ অফিসাররা সহায়তা করেছেন। পুলিশ বলছে, বাচ্চাকে ছিনিয়ে নেয়ার জন্য চেষ্টাকারীর বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে। সিসিটিভির ফুটেজ দেখে মনে হচ্ছে অপরাধী একজন এশিয়ান। সে কালো জিন্স, জ্যাকেট এবং মাথায় হ্যাট পরা ছিলো।

শুক্রবারের এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ব্রিকলেইনের অভিভাবকদের সন্তানদের স্কুল থেকে আনা ও নেওয়ার ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। একই সাথে পুলিশ স্পিটালফিল্ড এবং বেথনাল গ্রিন এলাকায় স্কুল শুরু ও শেষের সময় এলাকাটিতে টহল বাড়িয়ে দিয়েছে।

বিষয়টি নিয়ে স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি কোন সংঘবদ্ধ চক্রের কাজ কিনা তা এখনই বলা সম্ভব হচ্ছে না। আর এই ঘটনার পেছনে কি উদ্দেশ্য রয়েছে তা তদন্ত করছে পুলিশ। একই সাথে সেই দিনকার ঘটনার সময়ের সেই রাস্তা ও আশেপাশের রাস্তা ও এলাকার সিসিটিভি ফুটেজ পুলিশ খুজে দেখছে।

অভিভাবকদের সতর্ক করতে পূর্ব লন্ডনের পুলিশ একটি বিজ্ঞাপনও জারি করেছেন। যেখানে বলা হয়েছে, পুলিশ ব্রিকলেইনে শিশু ছিনতাই চেষ্টাকারী সেই যুবককে খুজছেন। এমন কোন সন্দেহ জনক কিছু দেখলে ১০১ ও ০৮০০৫৫৫১১১ নম্বরে ফোন করার অনুরোধ করেছে পুলিশ।