লন্ডনে ২৪ ঘন্টায় ছুরিকাঘাতে দুই কিশোর নিহত

1828

ওয়ানবাংলানিউজ: লন্ডনে ২৪ ঘন্টার ব্যবধানে ছুরিকাঘাতে দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সাউথ ওয়েস্ট লন্ডনের ক্লাপহাম সাউথ স্টেশনের বাইরে ছুরিকাঘাতে ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হওয়ার খবর প্রকাশ করেছে বিবিসি। বিবিসি জানায় খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছায়। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও সেখানে কিছুক্ষন পর সে মারা যায়।
পুলিশ ঘটনাস্থল কর্ডন করে রেখেছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত রবিন পিচহার্ড ৪৭ নামক এক বক্তি জানান তিনি কিশোরের ব্যাপক রক্তক্ষরণ হতে দেখেছে। তাকে কেউ একজন প্রাথমিক চিকিৎসা দিচ্ছিল। আরেকজন জানান তিনি দেখতে পেয়েছেন কিছু কিশোর উত্তেজিত হয়ে ঁেচচিয়ে কথা বলছিল। তাদের সাথে ছুরিছিল।
নিহত কিশোরের নিকট আত্মীয়দের জানানো হয়েছে।
এর আগে বৃহস্পিতিবার সাড়ে ৫টায় সাউথ ইস্ট লন্ডনের একটি চিকেন সপে ছুরিকাঘাতের শিকার হয় জে হাগস ১৫ নামক এক কিশোর। পরে রাত ৮:১৫ মিটিটে হাসপাতালে তার মৃত্যু হয় ।
লন্ডনে ২০১৮ সালে ছুরিকাঘাতের ঘটনায় এ পর্যন্ত ১১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯ জনই হচ্ছে কিশোর।