ব্রিটেনে করোনায় সোমবার ২২,৮৬৮ জন আক্রান্ত, মৃত্যু ৩ জনের

1266

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা।গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২২,৮৬৮ জন। যা গত ৩০ জানুয়ারীর পর সর্বাধিক। গতকাল রবিবার ছিলো ১৪৮৭৬ জন, শনিবার ছিলো ১৮২৭০ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৭ লাখ ৫৫ হাজার ৭৮ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫০৫ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৩ জনের । গতকাল রবিবার ছিলো ১১ জন, শনিবার ছিলো ২৩জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ১০৩ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৪৪ লাখ ৫৪ হাজার ৫১১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ২৫ লাখ ৮৩ হাজার ৭৪৬ জন।