শিক্ষাবিদ মো: গৌছুর রহমানের ইন্তেকাল

328

ওয়ানবাংলানিউজ: বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্যবসায়ী সিলেট মহানগরীর চৌখিদেখী নিবাসী মো: গৌছুর রহমান গত ২৪ শে দুন বৃহস্পতিবার বিকাল ২:২৫ মিনিটে নগরীর মাউন্ড এডোরা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।তিনি বিশ্বনাথ উপজেলার নতুন বাজারে অবস্থিত জমির আহমেদ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিবর্তীতে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও জামেয়া ইসলামিয়া পারকুল মাদ্রাসা এর পরিচালনা কমিটির সভাপতি’র দ্বায়িত্ব পালন করেছেন। ৯০ দশক থেকে মধুবন সুপার মার্কেটে সুনামের সাথে ব্যবসা করে আসছিলেন।নিজ এলাকা পারকুলসহ সিলেটের বিভিন্ন দ্বীনি প্রতিষ্টান ও স্কুল-কলেজের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সিলেটে শিক্ষার উন্নয়নে নিরলসভাবে আজীবন কাজ করে গেছেন।তিনি রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে সমাজের অগ্রগতিতে কাজ করে অবদান রেখেছেন।বৃহস্পতিবার বাদ এশা চৌখিদেখী জামে মসজিদে জানাজা শেষে মাজার সংলগ্ন গোরস্তানে তাকে সমাহিত করা হয়।জানাযায় নানা শ্রেনীপেশার বিপুল সংখ্যক মানুষজন উপস্থিত ছিলেন।মরহুমের বাড়ি ওসমানী নগর উপজেলার দয়ামীর ইউনিয়নের ছোট ধিরারাই গ্রামে।
মৃতুকালে তিনি স্ত্রী,দুই ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া কামনা করা হয়েছে।