ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় ৬ মাসের মধ্যে সর্বাদিক মৃত্যু রেকর্ড করা হয়েছে। বেড়েছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫,৬৯৩ জন। গতকাল মঙ্গলবার ছিলো ৩২,১৮১ জন, সোমবার ছিলো ২৬,৪৭৬ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ২৫ হাজার ৭৪ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে দাঁড়িয়েছে ৭৫৯৮ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ২০৭ জনের । গতকাল মঙ্গলবার ছিলো ৫০ জন, সোমবার ছিলো ৪৮ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৭৪২ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ২৯ লাখ ৮ হাজার ২২ জন।















