শম‌শেরনগর হাসপাতাল বাস্তবায়নে সিলেটে’র মেয়র আরিফুল হকের সর্বাত্বক সমর্থন ও সহ‌যোগীতার আশ্বাস

539

ওয়ানবাংলানিউজ ডেস্ক: সি‌লেট বিভা‌গের জনপ্র‌তি‌নি‌ধি ও নেতৃস্থানীয় ব‌্যা‌ক্তিব‌র্গের সা‌থে মত বি‌নিম‌য়ের অংশ হিসা‌বে গত ২৫ মে মঙ্গলবার শম‌শেরনগর হাসপাতাল বাস্তবায়ন ক‌মি‌টির নেতবৃন্দ‌ এক ভার্চুয়াল সভায় মি‌লিত হন সি‌লেট সি‌টি ক‌র্পোরেশ‌নের মেয়র আ‌রিফুল হক চৌধুরী’র সা‌থে।

সাইফুর রহমান কামরা‌নের সঞ্চালনায় এ ভার্চুয়াল আলোচনা অনুস্ঠানে অ‌তি‌থি হি‌সে‌বে যুক্ত ছি‌লেন, লন্ডন থে‌কে সা‌বেক কাউ‌ন্সিলর ও এনআরবি ব্যাংক বাংলা‌দে‌শের প‌রিচালক সে‌লিম চৌধুরী ও সা‌বেক কাউ‌ন্সিলর সা‌হেদ আলী।
ক‌মিউ‌নি‌টি সংগঠক ও শম‌শেরনগর হাসপাতাল বাস্তবায়ন ক‌মি‌টির আন্তর্জা‌তিক সমন্বয়ক ময়নূল ইসলাম খাঁনের স্বাগত বক্তব‌্যর মাধ্যমে আয়োজিত এ সভায় হাসপাতালের অগ্রগ‌তি সম্প‌র্কে অতিথিদের অব‌হিত ক‌রেন শম‌শেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক মু‌জিবুর রহমান রঞ্জু।

শু‌ভেচ্ছা বক্তব্য রা‌খেন, যুগ্ম আহবায়ক অধ্যাপক আব্দুস সালাম ও সদস্য স‌চিব মোঃ শামছুল হক মিন্টু। বি‌শেষ অ‌তি‌থি সা‌হেদ আলী লন্ডন ভি‌ত্তিক চ্যারি‌টির সম্ভাবনা নি‌য়ে আ‌লোচনা ক‌রেন এবং এ বিষ‌য়ে সা‌র্বিক সহায়তার প্র‌তিশ্রু‌তি দেন।

বি‌শেষ অ‌তি‌থি সে‌লিম চৌধুরী হাসপাতাল সংক্রান্ত বিস্তা‌রিত তথ‌্য সার্বজনীনভা‌বে উন্মুক্ত করার ল‌ক্ষ্যে যত দ্রুত সম্ভব ও‌য়েব সাইড চালু করার বিষ‌য়ে গুরুত্ব আ‌রোপ ক‌রেন। তি‌নি ব্যাক্তিগতভা‌বে সর্বাত্বক আ‌র্থিক ও বি‌লে‌তে সাংঠ‌নিক সহায়তার প্র‌তিশ্রু‌তি দেন। সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু, শু‌ভেচ্ছা বক্ত‌ব্যে সর্বাত্বক সমর্থন ও সহ‌যোগীতার আশ্বাস দেন। প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে মেয়র আ‌রিফুল হক চৌধুরী এক