ওয়ানবাংলানিউজ : ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,১৮০ জন। গতকাল মঙ্গলবার ছিলো ২,৪৯৩। আজ সকাল ৯ টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ৭০ হাজার ২৯৭ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৯ জন। গতকাল মঙ্গলবার ছিলো ১৫ জন । মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৭৪৮ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯৫৪ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ৮৩ লাখ ৭৮ হাজার ৫৬৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ৩৬ লাখ ১৬ হাজার ৪৯৮ জন।















