বিশ্বসেরা ১৪ নম্বর ব্যাটসম্যান মুশফিক

188

খেলাধুলা ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজে প্রথম দুই ওয়ানডেতে ধারাবাহিক ফর্ম দেখিয়েছেন মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও গতকাল ঘুচিয়েছেন সেই আক্ষেপ। দ্বিতীয় ওয়ানডেতে ১২৫ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন অসীম দৃঢ়তা নিয়ে। তার ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশ জয় পেয়েছে।

ম্যাচসেরা হওয়ার পাশাপাশি সুখবরও পেয়েছেন এই মিডলঅর্ডার।

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট নিয়ে নিজের ক্যারিয়ার সেরা অবস্থান করছেন মুশফিকুর রহিম। আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে বর্তমানে ১৪তম অবস্থানে আছে মুশফিকের নাম।

শ্রীলংকার বিপক্ষে দুই ইনিংসে টানা দুই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার পাশাপাশি পুরস্কার পেলেন র‍্যাংকিংয়ের টেবিলেও। মুশফিকুর রেটিং পয়েন্ট এখন ৭৩৯, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ পয়েন্ট।