ওয়ানবাংলানিউজ : ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর সংখ্যা ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪৯৩ জন। আজ সকাল ৯ টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ৬৭ হাজার ৩১০জন।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ১৫ জন। মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৭৩৯ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯১৬ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ৮১ লাখ ৯২ হাজার ৪১৭ জন।















