ব্রিটেনে করোনায় বুধবার ২২ জনের মৃত্যু, আক্রান্ত ২,৪৪৫ জন

796

ওয়ানবাংলানিউজ : ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৪৪৫ জন। গতকাল বুধবার ছিলো ২,১৬৬ জন, মঙ্গলবার ছিলো ২,৬৮৫ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ১৪ হাজার ২৪২ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ২২ জন। গতকাল বুধবার ছিলো ২৯ জন, মঙ্গলবার ছিলো ১৭ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৫০২ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৫৫৩ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ৪০ লাখ ৯৪ হাজার ৪৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৪০ লাখ ৪৩ হাজার ৯৬১ জন।