ওয়ানবাংলানিউজ : ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৩৭৯ জন। গতকাল সোমবার ছিলো ২,৭৬২ জন, রবিবার ছিলো ২,২৯৭ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৬৪ হাজার ৫২৯ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ২০ জন। গতকাল সোমবার ছিলো ২৬ জন, রবিবার ছিলো ১০ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৮৮২ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৫৩৬ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ১৬ লাখ ২২ হাজার ৩৬৭ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৪ লাখ ৯৬ হাজার ৭১৬ জন।














