ব্রিটেনে করোনায় বুধবার ৯৮ জনের মৃত্যু, আক্রান্ত ৫,৬০৫ জন

1250
file picture

ওয়ানবাংলানিউজ : ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬,৬০৫ জন। গতকাল মঙ্গলবার ছিলো ৫,৩৭৯ জন, সোমবার ছিলো ৫,৩৪২ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ১২ হাজার ৯০৮ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৯৮ জন। গতকাল মঙ্গলবার ছিলো ১১২ জন, সোমবার ছিলো ১৭ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৩৮২ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৪০৭ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ৫২৩ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৫ লাখ ৩২ হাজার ৮৩৯ জন।