ব্রিটেনে রবিবার করোনায় আক্রান্ত ৩৭,৬৮১ জন, মৃত্যু ৫১ জনের

430

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭,৬৮১ জন। গতকাল শনিবার ছিলো ৩৯,৫৬৭ জন, শুক্রবার ছিলো ৫০,০৯১ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ১ লাখ ৪৬ হাজার ৯১৫ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৫ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৫১ জনের । গতকাল শনিবার ছিলো ১৩১ জন, শুক্রবার ছিলো ১৬০ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৭৭৫ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ৯ লাখ ১৭ হাজার ৯৪৯ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৬৩ লাখ ৯ হাজার ৯০৯ জন। বুষ্টার ডোজ নিয়েছেন ১ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ৩৩১ জন।