ফের হাসপাতালে ভর্তি আল্লামা শফি

818

ঢাকা সংবাদদাতা: শারীরিক দুর্বলতার কারণে হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারি মাদরাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে আনা হয়। আল্লামা শফি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছেন। হেফাজতের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও শফি পুত্র আনাস

মাদানি জানান, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটায় নগরীর সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে হেফাজত আমিরকে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আছে। শারীরিক অবস্থাও মোটামুটি স্বাভাবিক। এর আগে বেশ কয়েকবার নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় আল্লামা আহমদ শফিকে। পরে রাজধানীর আসগর আলী হাসপাতালে এক মাসেরও বেশি সময় চিকিৎসা নেন তিনি। গত ২২শে জুলাই উন্নত চিকিৎসার জন্য হেফাজত আমির ভারতের দিল্লী যান। সেখানে অ্যাপোলো হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ গত ২৯শে জুলাই ছাড়পত্র দিলেও সাতদিন তিনি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসায় অবস্থান করেন। পরে ৫ই আগস্ট দেশে ফিরেন বলে জানান সংগঠনের দায়িত্বশীল নেতারা।