ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে বুধবার করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫,৯২৬ জন। গতকাল মঙ্গলবার ছিলো ৫,৭৬৬ জন, সোমবার ছিলো ৪,৭১২ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৩৪ হাজার ৯২৪ জন। (দ্যা সান)
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ১৯০ জন,। গতকাল মঙ্গলবার ছিলো ২৩১ জন, সোমবার ছিলো ৬৫ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৯৮৭ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯ হাজার ৪৩৫ জন। এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন ১ হাজার ২৯৩ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ২৮ লাখ ৯ হাজার ৮২৯ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ লাখ ৫৪ হাজার ৩৫৩ জন।














