ব্রিটেনে কিছু কিছু এলাকায় বাড়ছে নতুন করোনা ভাইরাস

782

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনের সর্বত্র করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা কমলেও কিছু কিছু এলাকায় তা বাড়ছে, এই সংবাদ নিশ্চিত করেছেন ইংল্যান্ডের ডেপুটি চীফ মেডিক্যাল অফিসার, বিবিসি জানিয়েছে ইংল্যান্ডের মিডল্যান্ড, ইস্ট এন্ড ওয়েস্ট কোস্ট অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড ও নর্থান আয়ারল্যান্ডের কিছু এলাকায় উর্ধ গতি লক্ষ্য করা যাচ্ছে। টেন ডাউনিং স্ট্রিটে শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরা হয়।
এসময় জনগনকে সর্তক হয়ে চলা এবং নিয়ম ভঙ্গ না করার আহবান জানানো হয়।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৮ হাজার ৫২৩ জন, গত ৭ দিনে গড় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬৮৮ জন, বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫ হাজার ৪ ৮৫ জন,
গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন ৩৪৫ জন, গত ৭ দিনে গড় মৃত্যু ৩৫৭ জনের, এ নিয়ে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৪১৫ জনে।
গত ২৪ ঘন্টায় ভ্যাকনিসের প্রথম ডোজ নিয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ৭২০ জন, এ নিয়ে মোট ভ্যাকসিন নিয়েছেন ১ কোটি ৯১ লাখ ৭৭ হাজার ৫৫৫ জন।