এহসানুল ইসলাম চৌধুরী শামীম: একটানা ৩৭ দিন পর করোনা চিকিৎসা শেষে অবশেষে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ব্রিটেনের নর্থাম্পটনের আবিংটন এলাকার বাসিন্দা ব্রিটিশ বাংলাদেশী মকবুল নুর ইসলাম । ৪২ বছর বয়সী এই ব্যক্তি ৩৬ দিনই ছিলেন নর্থাম্পটন জেনারেল হাসপাতালের আইসিইউ-তে। ৩০ দিন ছিলেন অজ্ঞান। সুস্থ্য হয়ে ফিরে আসাকে পরম সৌভাগ্য বলে মনে করেন ডাক্তাররা।
নর্থাম্পটন জেনারেল হাসপাতালের ডাক্তার,নার্স,স্টাফরা মকবুল নুর ইসলাম করোনা মুক্ত হওয়া তাকে হাত তালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন।।
ডাক্তার সাবির হোসাইন বলেন,নর্থাম্পটনে এই প্রথম কোনো রোগী এক মাসের বেশী সময় হাসপাতাল থেকে ভালো হয়ে ফিরলেন।তাই আমরা খুব খুশী ।আমি শুরু থেকে মকবুলের সাথে ছিলাম।চিকিতসা করতে কোনো ভয় পাইনি।

মকবুল নুর ইসলাম করোনা মুক্ত হওয়ায় সকলের কাছে কূতজ্ঞতা প্রকাশ করেন এবং আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন।মকবুলের পরিবার ও সকলের কাছে কূতজ্ঞতা প্রকাশ করেন। মকবুলের পিতা নর্থাম্পটন আল জামাত উল মুসলিমিন অফ বাংলাদেশ জামে মসজিদের সাবেক চেয়ারম্যান আফিজ আলি।
উল্লেখ্য, নর্থাম্পটনে করোনায় যে সব ব্রিটিশ বাংলাদেশী মারা গেছেন:
রুনা খান ( ৪৫), রাবেয়া খাতুন(৭৭),দিলু মিয়া(৬৪),রহিমা বেগম(৬১),নজরুল ইসলাম(৫৫),সৈয়দ মকদ্দুস আলি(৮১),হাজি চেরাগ আলি(৮৫),হাজি আব্দুর রহমান (৮০),হাজি রিয়াজ উদ্দিন(৬৩),আসকর আলি(২৭),মায়ারুন নেছা(৭৪),জাজি তইমুস আলি(৮০)।















