ইংল্যান্ডের স্যান্ডওয়েল মেট্রো কাউন্সিলের মেয়রের দায়িত্ব নিলেন বাঙালী আহমেদুল হক

1115

ওয়ানবাংলানিউজ: মেয়রের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভুত কাউন্সিলার আহমেদুল হক এমবিই। তিনি ১৯৯৬ সাল থেকে স্থানীয় ট্রিপটন গ্রীন ওয়ার্ডের কাউন্সিলার। আর মেয়রের দায়িত্ব নিয়ে আহমেদুল হক বলেন, আমি এই দায়িত্ব নিয়ে খুবই সম্মানিতবোধ করছি এবং আমি আন্তরিকতার সাথে এই দায়িত্ব পালন করবো। ১৬ই মে দায়িত্ব নিয়ে কাউন্সিলার হক আগামী বছরের জন্য তার দুটি চ্যারিটি মনোনিত করেছেন। সেগুলো হচ্ছে মিডল্যান্ডস এয়ার এম্বুলেন্স চ্যারিটি এবং ইওর ট্রাস্ট চ্যারিটি। এই মেয়র হচ্ছেন স্যান্ডওয়েলে প্রথম নাগরিক। তিনি মেয়র হিসেবে কাউন্সিল মিটিংয়ে দায়িত্ব পালন করবেন। আর মেয়রেসের দায়িত্ব নিয়েছেন তার স্ত্রী সায়মা হক।

এদিকে টাওয়ার হ্যামলেটসের প্রথম বাংলাদেশী বংশোদ্ভুত মহিলা স্পিকার হিসেবে দায়িত্ব নিয়েছেন কাউন্সিলার সাবিনা আক্তার। তিনি হচ্ছেন সর্বকনিস্ট স্পিকার। তিনিও নির্বাহী মেয়র সিস্টেমে কাউন্সিলের প্রথম নাগরিক হিসেবে পরিগনিত হন। বুধবার সন্ধ্যায় কাউন্সিলের বার্ষিক সভায় মেয়র জন বিগস এবং কাউন্সিলারদের উপস্থিতিতে স্পিকারের দায়িত্ব গ্রহন করেন কাউন্সিলার সাবিনা আক্তার। তিনি তার দায়িত্ব পালনকালে বারার সকলের সহযোগিতা কামনা করেন।
এবং তরুন প্রজন্মকে রাজনীতিতে এগিয়ে আসার আহবান। একি অনুষ্ঠানে কাউন্সিলের ডেপুটি স্পিকারের দায়িত্ব নিয়েছেন কাউন্সিলার আয়াছ মিয়া। তিনিও সকলের সহযোগিতা কামনা করেছেন।