সিলেটের শেরপুরের ব্যবসায়ী রাজু আহমেদ এর ইন্তেকাল, জানাযা ও দাফন সম্পন্ন

340

ওয়ানবাংলানিউজ: সিলেটের ওসমানী নগর উপজেলার সাদীপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা শেরপুরের তরুণ ব্যবসায়ী ‘শেরপুর রসমেলা ও হাবিবা ফার্মেসির স্বত্তাধিকারী রাজু আহমেদ গত ২৮ জানুয়ারী হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল মাত্র ৩৭ বছর। তিনি দুই বছর পূর্বে বিয়ে করেছিলেন। তার ১ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। তার পিতার নাম মরহুম লেছন আলী।
তিনি বন্ধন ওয়েলফেয়ার এসোসিয়েশন, ব্রাদার্স ইউনাইটেডেরসহ বিভিন্ন ক্রিড়া সংগঠনের সাথে জড়িত ছিলেন।
তার মৃত্যুতে সবার প্রতি দোয়া কামনা করেছেন, তার যুক্তরাজ্য প্রবাসী চাচা গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে সাউথ ইস্ট রিজিওয়নের কার্যকরি সদস্য কমিউনিটি নতা আজম আলী।