স্ট্যান্ডার্ড এক্সচেইঞ্জ ইউকে’র উদ্যোগে গ্রাহক সমাবেশ

1202

এম এ জামান: মানি ট্রান্সফার প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এক্সচেইঞ্জ ইউকে’র উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার প্রতিষ্ঠানের হোয়াইটচ্যাপেল অফিসে। এতে গ্রাহক, কমিউনিটি নেতৃবৃন্দ এবং সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

স্ট্যান্ডার্ড এক্সচেইঞ্জ ইউকে’র চীফ এক্সিকিউটিভ অফিসার আব্দুল আহাদ এর সভাপতিত্বে ও অপারেশন ম্যানেজার ফয়ছল আহমদ এর পরিচালনায় এত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য সফররত প্রতিষ্ঠানের এমডি মামুন উর রশিদ।
সভার শুরুতে স্বাগত রাখেন প্রতিষ্ঠানের বিজনেস ডেভোলাপমেন্ট অফিসার আফছার হুসেন সবুজ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক ইউকের বিজনেস ডেভোলাপমেন্ট ম্যানেজার লুতফুর রহমান, ব্যসায়ী আবেদ রাজা, সাংবাদিক মতিউর রহমান, আবুল কালাম, কমিউনিটি নেতা আতাউর রহমান, আকমল হুসেন, জামাল চৌধুরী, মাওলানা শামীম আহমদ, আব্দুল শহীদ কামালীসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা স্ট্যান্ডার্ড এক্সচেইঞ্জ ইউকে’র কাস্টমার সার্ভিসের ভূয়সী প্রশংসা করেন এবংব্যবসায়িক সফলতা কামনা করেন। একই সাথে দেশে টাকা প্রেরনে সার্ভিস ফি আরো কমানো, দ্রুততম সময়ে অর্থ গ্রাহকদের কাছে পৌছে দেয়ার দাবী জানালে প্রতিষ্ঠানের এমডি মামুন উর রশিদ তাদের দাবী পূরনে সর্বাত্মক চেস্টা চালিয়ে যাবেন বলে আশ্বাস প্রদান করেন। একই সাথে দেশে বৈধভাবে টাকা প্রেরন করার আহবান জানান এবং হুন্ডির মাধ্যমে টাকা পাঠিয়ে প্রতারিত না হতে সকলের প্রতি অনুরোধ করেন।