আজেরি মানবাধিকারকর্মীকে ৬ বছরের জেল ইরানি আদালতের

165

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়া সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও বিরোধী দলে সদস্য হওয়ায় অভিযোগে সোমবার আজরাবাইজানি এক মানবাধিকারকর্মীকে ছয় বছরের জেল দিয়েছে ইরানের একটি আদালত।

তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, আল আজিজি নামে ইরানি বংশোদ্ভুত আজারবাইজানের মানবাধিকারকর্মীকে সিরিয়ার বাসার আল আসাদ সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোয় এক বছরের জেল দেয়া হয়েছে।

পাশাপাশি সাউথ আজারবাইজান ন্যাশনাল লিবারেশন ফ্রন্টে সদস্যপদ নেয়ায় পাঁচ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আজিজি।

এর আগে জনশান্তি ভঙ্গের অভিযোগে ২০ দোররা ও ৫ লাখ ইরানি রিয়াল জরিমানা করা হয়।