রাসূল(সাঃ) নিয়ে কটূক্তি করায় শিক্ষকের মৃত্যুদণ্ড

344

আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার দায়ে বিশ্ববিদ্যালয়ের এক প্রভাষকের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শনিবার পাকিস্তানের মুলতান প্রদেশের একটি আদালত এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জুনাইদ হাফিজ (৩৩) মুলতানের বাহাউদ্দীন জাকারিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের প্রভাষক ছিলেন। ২০১৩ সালে তাকে গ্রেপ্তার করা হয়।

মৃত্যুদণ্ডের রায়ের পর সরকারি আইনজীবীরা ‘আল্লাহু আকবার’ ও ‘ধর্ম অবমাননাকারীদের মৃত্যু হোক’ বলে স্লোগান দিতে থাকেন। এ সময় তাদের নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা যায়।